সিসি নিউজ: কাজের দক্ষতায় শ্রেষ্ঠ ১১ পুলিশ সদস্য নীলফামারী জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসাবে ক্রেস্ট পেয়েছে। বুধবার দুপুরে জেলার পুলিশ লাইনে পুলিশের কল্যাণ সভায় চলতি বছরের ফেব্রুয়ারী/২০১৬ মাসের সফল কার্যক্রমে এই ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে ক্রেষ্ট প্রদান করেন পুলিশ সুপার জাকির হোসেন খাঁন।
ক্রেষ্ট পাওয়া পুলিশের এইসব কর্মকর্তাগন হলেন, সৈয়দপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জলঢাকা থানার ওসি দিলওয়ান হাসান ইনাম, জলঢাকা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন মন্ডল, সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম, নীলফামারী থানার এসআই আরমান আলী, নীলফামারী থানার এসআই মশিউর রহমান, ট্রাফিক পুলিশের এসআই ওয়াজনবী, নীলফামারী থানার এএসআই ইয়াছিন আলী ও হারিছ উদ্দিন এবং ডিমলা থানার এএসআই খতিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির, সৈয়দপুর সার্কেল সাজ্জাদুর রহমানসহ জেলার ৬টি থানার অফিসার ইনচার্জ।
সুত্র মতে ভাল কাজের আগ্রহ তৈরি করতে জেলা পুলিশ সুপারের পক্ষ হতে প্রতিমাসে এসব পুরস্কার প্রদান করা হচ্ছে।