• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৮ এপ্রিল

দিনাজপুর 1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৩ সনের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ৮ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ মার্চ মঙ্গলবার বিকেল ৫টা।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত নির্বাচনী তফসিল মোতাবেক ২৩ মার্চ বুধবার খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল ও শুনানি এবং বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ মার্চ বৃহস্পতিবার থেকে ২৯ মার্চ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, একই দিন (২৯ মার্চ মঙ্গলবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময়, ৩০ মার্চ বুধবার বিকেল ৪টায় মনোনয়নপত্র বাছাই ও বিকেল ৫টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৩ এপ্রিল রবিবার বিকেল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ও বিকেল ৫টায় চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৫ এপ্রিল মঙ্গলবার বেলা ২টায় আইনজীবী সমিতির হলরুমে প্রার্থীদের পরিচিতি সভা ও ৮ এপ্রিল শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ এবং ভোটগ্রহণ শেষে গননা ও ফলাফল প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মো. মমতাজুর রহমান, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মো. আনোয়ার কামাল ও এ্যাডভোকেট মো. লতিফুর রহমান।
এদিকে আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে আদালত পাড়া সরগরম হয়ে উঠেছে। আইনজীবীরা দৈনন্দিন স্বাভাবিক কাজ কর্মের পাশাপাশি নির্বাচনী আলাপচারিতায় ব্যস্ত সময় পাড় করছেন। সম্ভাব্য প্রার্থীরাও এরই মধ্যে তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন। বর্তমানে পুরো আদালত পাড়ায় নির্বাচনী হওয়া বইছে।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদে এবারে সম্ভাব্য ২টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এগুলো হলো-আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল এবং ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট প্যানেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ