• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রাসেলস বোমা হামলার নেপথ্যে ‘দুই ভাই’

brussels_19706আন্তর্জাতিক ডেস্ক: ব্রাসেলসের হামলার সাথে জড়িত হিসেবে খালিদ এবং ইব্রাহিম আল-বাকরাউয়ি নামের দুই ভাইকে সন্দেহ করছে বেলজিয়াম গণমাধ্যম।
সংবাদমাধ্যম আরটিবিএফ বলছে, এই দুজন সম্পর্কে পুলিশ আগে থেকেই জানত। ধারণা করা হচ্ছে, জাভেনতেম বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে যে তিনজন সন্দেহভাজনকে দেখা গেছে, তাদের মধ্যে এই দুই ভাইয়ের অন্তত একজন ছিলেন।
আরটিবিএফ বলছে, খালিদ আল-বাকরাউয়ি মিথ্যা পরিচয়ে ব্রাসেলসের ফরেস্ট এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে বসবাস করে আসছিলেন। গত সপ্তাহেই ঐ এলাকায় পুলিশের গুলিতে একজন বন্দুকধারী নিহত হয়।
ঐ অভিযানের সময়ই পুলিশ গত ১৩ই নবেম্বরের প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আব্দেসলামের আঙ্গুলের ছাপ খুঁজে পায়।
খালিদ আল-বারকাউয়িকে গত শুক্রবারের অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল এবং শুক্রবার একটি আদালতে তার হাজির হওয়ার কথা ছিল।
মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ এবং একটি মেট্রো স্টেশনে অপর একটি বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।
বেলজিয়ামে এখন তিনদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। তথাকথিত ইসলামিক স্টেট বলেছে তারা এসব হামলার নেপথ্যে রয়েছে এবং ভবিষ্যতে আরো হামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ