• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

নির্যাতনচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রীকে শারিরীক নির্যাতন করায় ছাত্রীর বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২১ মার্চ সোমবার চিরিরবন্দর উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন ১১ ঘটিকায় স্কুল চলাকালিন দ্বিতীয় ক্লাশের সময় সোনালী হরিজন নামে এক ছাত্রীকে বেদম মারধর করে। মারধরে ওই ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে সংবাদ পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষনিক  চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অসুস্থ্য ছাত্রীর বাবা সোহেল হরিজন জানান, আমার মেয়ে হরিজন সম্প্রদায় হওয়ায় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা বিভিন্ন সময় তাকে কটুত্তি ও বকাবকি করতো।এ ব্যাপারে প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অবগত হয়েছি অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হাসান  জানান লিখিত অভিযোগপত্র পেয়েছি । বিষয়টি তদন্তের জন্য ওই স্কুলের ক্লাষ্টার সহকারী শিক্ষা অফিসার আরিফুল রহমান খানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসীর দাবী যদি কোন  শিক্ষক সাম্প্রদায়িকতার কথা ভেবে শিক্ষকতা করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ