• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুক্তিযোদ্ধা নিহত

নিহতঢাকা : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আফতাব উদ্দিন (৬৫) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাত ১০টার দিকে নিহতের শ্যালক জামান ও জামাই জাহিদ ঢামেক মর্গে এসে লাশ শনাক্ত করেন।

জামাই জাহিদ জানান,  আজ সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণখান আইনুছবাগের বাসা থেকে মুক্তিযোদ্ধা ভাতা তুলতে আফতাব উদ্দিন গাজীপুরের শ্রীপুরে যান। এরপর সারাদিন তার কোনো খোঁজ খবর মেলেনি। বিকেল সাড়ে ৫টার দিকে সেলিম নামের এক ব্যক্তি তার মেয়ের কাছে ফোন করে জানায়, তাকে অচেতন অবস্থায় গুলিস্তানে পাওয়া গেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সেলিম নিহতের মেয়েকে বলে আপনারা হাসপাতালে আসেন। তারপর হাসপাতালে এসে তারা লাশ শনাক্ত করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে তার কাছে থাকা চার মাসের ভাতা ৪০ হাজার টাকা নিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আফতাব উদ্দিনের গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ