• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তনুর খুনিদের আইনের আওতায় আনা হবে

স্বরাষ্ট্র মন্ত্রীসিসি নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এখন তদন্তাধীন। তদন্ত শেষে কে বা কারা জড়িত তা বের হয়ে আসবে। এ ঘটনায় যেই জড়িত থাক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু (২০) বাসার কাছে টিউশনি করতে বের হন। এর পর তিনি নিখোঁজ হন। পরের দিন সোমবার সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগী ওই কলেজের থিয়েটারের কর্মীও ছিলেন। তার বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ