সিসি নিউজ: সৈয়দপুরে ৫০ পিস ইয়াবাসহ মীর হিসামুদ্দিন বায়েজীদ ওরফে সুমন (৩৩) নামের একজনকে আটক করা হয়েছে। তাকে ওই ইয়াবাসহ গত ২৬ মার্চ রাতে শহরের পাঁচমাথা মোড় এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, ঘটনার দিন রাতে ইয়াবা ব্যবসায়ী মীর হিসামুদ্দিস বায়েজীদ ওরফে সুমন ইয়াবা ট্যাবলেট একটি পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে শহরের উল্লিখিত এলাকায় বিক্রি করছিল। এ সময় গোপনসূত্রে খবর পেয়ে সৈয়দপুর থানার এটিএসআই তোফায়েল আহমেদ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাকে হাতেনতে আটক করেন। আটক সুমনের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত. মীর হাবিবুদ্দিন। সুমন সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ায় জনৈক জিকরুল হকে ভাড়া বাসায় থাকতো বলে জানায় পুলিশকে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমিরুল ইসলাম ৫০পিস ইয়াবাসহ সুমনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।আটক সুমনকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।