• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমল ৪৩ শতাংশ

মটরসাইকেলসিসি নিউজ: মোটরসাইকেলের নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি কমল। ফি কমিয়ে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয় মোটরসাইকেল নিবন্ধনের কর ও ফি ইঞ্জিনের ক্ষমতাভেদে ৩৩ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

বিআরটিএ-এর প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ সিসি মোটরসাইকেলের নিবন্ধনে এখন থেকে ১৩ হাজার ৯১৩ টাকার পরিবর্তে ৯ হাজার ৩১৩ টাকা দিতে হবে। আর ১০০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল নিবন্ধনের ফি ৪০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর চলতি বছরের প্রথম দিন থেকে যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার ট্যাগ বাধ্যতামূলক করা হয়।

সরকার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার পর গত সেপ্টেম্বরে বিষয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়। এর ছয় মাস পর আজ বিআরটিএ ফি কমানোর ঘোষণা দিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ