• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অসুস্থ তিন শিল্পীর পাশে প্রধানমন্ত্রী

প্রধান মন্ত্রীবিনোদন ডেস্ক: অসুস্থ তিনজন অভিনেতা-অভিনেত্রীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে তাদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি। অনুদানপ্রাপ্তরা হলেন অভিনেত্রী মায়া ঘোষ, অভিনেতা মঞ্জুর হোসেন ও মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আব্দুস সাত্তার।

মায়া ঘোষকে ৫ লাখ টাকা ও চলাচলের জন্য একটি হুইল চেয়ার, মঞ্জুর হোসেনকে ২০ লাখ টাকা এবং আব্দুস সাত্তারকে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেড় বছর আগেও চিত্রনায়ক আব্দুস সাত্তারকে ২০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদপত্রের মাধ্যমে তাদের দুরবস্থার কথা জানতে পেরে তাদের আর্থিক সহায়তার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।

এসময় অনুদানপ্রাপ্তরা তাদের এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ