• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে আ’লীগ ও বিদ্রোাহী প্রার্থী’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত-৮

সংঘর্ষবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ সময়ে দিনাজপুরের বিরামপুরে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোাহী প্রার্থী’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় আহত হয়েছে উভয়পক্ষের কমপক্ষে ৮ জন। ভাঙচুর করা হয়েছে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত ৮টায় বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
কাটলা বাজারের স্থানীয় বাসিন্দা আকরাম জানান, নৌকা প্রতীকের প্রার্থী’র কর্মীদের সঙ্গে মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। এসময় স্থানীয় একটি কার্যালয়ে ভাঙচুর করা হয়। এতে বাজারের লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই কথা জানিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার বলেন, বর্তমানে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কাটলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সামছুল আলম। তার নির্বাচনী প্রচারণার কর্মী সুলতান মাহমুদ জানান, প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীরা হামলা চালিয়ে তার মাইক ভেঙে দেয়। এর পর তারা সামছুল আলমের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ হামলায় কয়েকজন কর্মী আহত হন। তবে সামছুল আলম পালিয়ে প্রাণে বাঁচেন বলে সুলতান মাহমুদ জানান।
এদিকে, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনুস আলী অভিযোগ করে বলেন, সন্ধ্যায় নির্ধারিত নির্বাচনী পথসভায় যাওয়ার সময় সামছুল আলমের নির্বাচনী কার্যালয়ের সামনে তার কর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলা করে। সামছুল আলমের নির্বাচনী কার্যালয় তারই লোকজন ভেঙে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর মিথ্যে দোষ চাপানোর চেষ্টা করছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপরই পুলিশ র‌্যাব ও বিজিবির কয়েকটি দল ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ