নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে মনোনয়ন পত্র বাছাইয়ের পুর্বে উচ্চ রক্তচাপ জনিত কারনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেছেন সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবারে বিএনপি মনোনিত প্রার্থী আফজাল হোসেন।
তিনি ৬০ বছর বয়সে সোমবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে সন্তোষপুর গোপালপুর উত্তমখানায় তাঁর নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধান দলগুলোর মধ্যে বিএনপি প্রার্থী ছাড়াই আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য তিনি ছাড়াও এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগের লিয়াকত আলী লাকু, জাতীয় পার্টির নুর ইসলাম, ইসলামী আন্দোলনের নুরুজ্জামান, স্বাতন্ত্র মাহাবুব আলম রাজু, মোস্তাফিজুর রহমান, ময়েন উদ্দিন।