• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

কিশোরগঞ্জে প্রধান শিক্ষক অবরুদ্ধ

New Rose Cafe, Saidpur

সিসিসিসি নিউজ: পাঁচ লাখ নিয়ে চাকুরী। বেতন প্রদানে টালবাহানা। বেতনের কাগজে স্বাক্ষরে আরো উৎকোচ চাই- এমন অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মেলাবর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়নাথ স্কুল কক্ষে দীর্ঘ সাড়ে ৫ ঘন্টা অবরুদ্ধকরে প্রতিষ্ঠানের পিয়ন ও তার লোকজন। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতা ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।

এলাকাবাসীর জানায় মেলাবর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পিয়ন অনিল চন্দ্র রায় চাকুরী থেকে অবসরে যায়। এরপর নতুনভাবে ওই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করে অনিল চন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার। নিয়োগ প্রক্রিয়া শেষে ২০১২ সালে ২৯ ডিসেম্বর চাকুরী পেয়ে যায় স্বপন। চাকুরীর ৩ বছর পর স্বপনের চাকুরীর এমপিওর সরকারী বেতন ভাতা বরাদ্দ চলে আসে। কিন্তু প্রধান শিক্ষক সেই বেতন ভাতায় স্বাক্ষর করছিলনা।

পিয়ন স্বপন কুমারের অভিযোগ চাকুরীর সময় প্রধান শিক্ষক গুনে গুনে ৫ লাখ টাকা বুঝে নেয়। এখন বেতন ভাতার জন্য আরো উৎকোচ দাবি করে বসেছে। কিন্তু স্বপন এবার আর উৎকোচ দিতে  অপারগতা প্রকাশ করে। এ নিয়ে তার শুরু দ্বন্দ। প্রধান শিক্ষক প্রিয়নাথ রায় উৎকোচ ছাড়া বেতন বিলে স্বাক্ষর করবেনা বলে বেঁকে বসেন।

এতেই ক্ষিপ্ত হয়ে পিয়ন স্বপন প্রধান শিক্ষককে ৫ ঘন্টা প্রধান শিক্ষকের অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে অবরুদ্ধের ঘটনা। এরপরেও প্রধান শিক্ষকের জেদ স্বাক্ষর করবে না।

তবে প্রধান শিক্ষন প্রিয়নাথ বলছেন অন্য কথা। তার ভাষ্য পিয়ন স্বপন কুমার তথ্য গোপন করে অবৈধভাবে নিয়োগ নিয়েছে। তার মুল সনদপত্র, ভোটার আইডি কার্ড ও ব্যাংক এ্যাকাউন্ট জাল। সে বিদ্যালয়ে লেখাপড়া করেছে ধনঞ্জয় নামে। চাকুরিতে তার নাম রয়েছে স্বপন কুমার। এই ভুয়া কাগজপত্রে আমি স্বাক্ষর না করায় সে ও তার লোকজন সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত আমাকে অবরুদ্ধ করে রাখে। বাথরুম পর্যন্ত যেতে না দেওয়ায় কাপড় নস্ট হয়েছে। স্বপনের কাজগপত্র ভুয়া হলে চাকুরী দিলেন কেন? ৫ লাখ টাকা নিলেন কেন? সাংবাদিকদের  এই প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন সেটি নিয়োগ বোড জানে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শিক্ষক নেতার হস্তক্ষেপে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সমাধানের চেস্টা করছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ