• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উন্নয়নের সাথে ফলাফলের মানের প্রতি নজর দিতে হবে- ডা. দীপু মনি এমপি

00001শরীফুল ইসলাম, চাঁদপুর: লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা  উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অকাঠামোগত সমস্যায় জড়িত ছিল। বর্তমানে এর অনেকটা উন্নয়ন হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে অসমাপ্ত কাজ গুলো শেষ হবে বলে আমি আশাবাদী। বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের সাথে ফলাফলের মানের প্রতি নজর দিতে হবে। যাতে করে শহরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে দাঁড় করাতে পারে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এসএম শাহীদ উল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, বিদ্যালয়ের দাতা সদস্য ডা. মোবারক হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া।

বিষ্ণুদী মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

DSCN0610শহরের বিষ্ণুদী ইসলামি সিনিয়র মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসার ছাত্র-শিক্ষক মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা গভনিং বডির সাবেক সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।

মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাও. হাবিবুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা গভনিং বডির সদস্য অধ্যাপক মো. আব্দুল জাব্বার মিয়া, প্রকৌশলী আব্দুস সাত্তার, কাদেরীয়া তাহেরীয়া জামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. আব্দুল মান্নান নিজামী, ব্যাংক কলোনী জামে মসজিদের খতিব মাও. আব্দুল কাদের।

এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, আরবী প্রভাষক আবু জাফর মো. মোজাম্মেল হক, মাও. আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মো, মনির হোসেন, মো. আলমগীর হোসেন, মাও মো. আলআমিন। বিদায়ী আলিম পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারহানা জাহান শিউলি ও মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী মরিয়ম আক্তার। শেষে ৫৩ জন পরীক্ষার্থীর ফলাফলে উন্নতি কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ