• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করলেন ম্যাজিস্ট্রেট

আটকঢাকা: ছিনতাইকারীকে মোবাইল নিয়ে পালাতে দেখে গাড়ি থেকে বেড়িয়ে কিছুদূর ধাওয়া করে তাকে হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট। অতঃপর ২ বছরের সশ্রম কারাদণ্ডও দিলেন।

ঘটনাটি ঘটেছে বুধবার। সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে। এদিন দুপুরে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান গণভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সুমন (২৫) নামে ওই ছিনতাইকারীকে আটক করেন। পরবর্তীতে শেরে বাংলানগর থানা পুলিশের উপস্থিতিতেই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছিনতাইকারীকে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স) মো. মারুফ হোসেন সরদার জানান, ম্যজিস্ট্রেট মশিউর রহমান গাড়িতে সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে দেখেন। এসময় তিনি নিজেই গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন।

পরবর্তীতে ছিনতাইকারী থেকে উদ্ধারকৃত ওই মোবাইল ফোনটি তার মালিক গণভবনের কর্মকর্তা বেলা রাণি রায়কে (৪৫) বুঝিয়ে দেন মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ