• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

‘পুরুষ সারাক্ষণই সেক্স নিয়ে ভাবে’

New Rose Cafe, Saidpur

indexবিনোদন ডেস্ক : সিনেমা মুক্তির আগে দর্শকের আগ্রহ তৈরির জন্য প্রচারণা নতুন কোনো বিষয় নয়। প্রযোজনা সংস্থাগুলো এ জন্য অভিনব সব আয়োজন করে। সে তালিকায় সবার আগে থাকে নায়ক বা নায়িকাকে গণমাধ্যমের সামনে হাজির করা। আর সেই অনুষ্ঠানে নায়ক বা নায়িকা চেষ্টা করেন মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে এমন মন্তব্য করতে যাতে মার্কেটিংটা হয় ফাটাফাটি।

আর বাল্কি পরিচালিত ‘কি অ্যান্ড কা’ মুক্তি পাবে পহেলা এপ্রিল। পুরোদমে চলছে সিনেমাটির প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি নায়ক অর্জুন কাপুর মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানে তিনি মন্তব্য করেছেন, ‘এটা সত্যি যে পুরুষ সারাক্ষণই সেক্স নিয়ে ভাবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কাজেই এতে আমি বিরক্ত হই না। সত্যি বলতে যে বিষয়টা আমাকে দুঃখী করে তা হলো, এটা ধরে নেয়া হয় যে নারীরা সেক্স নিয়ে ভাবে না; নারীদেরও একই ধরনের অনুভূতি থাকতে পারে।’

‘কি অ্যান্ড কা’ সিনেমায় গৃহস্বামীর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। তার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর। তিনি অভিনয় করেছেন পেশাজীবী নারীর ভূমিকায়। সমাজে নারী-পুরুষের গতানুগতিক অবস্থানের উল্টোটাই দেখানো হয়েছে এই সিনেমায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ