পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দলের কাছে ও জনগনের কাছে জবাবদিহিতা নিশ্চিত করন,মুক্তিযুদ্ধের চেতনা,গনতন্ত্রের ধারাকে বিকশিত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ তৃনমুল পর্যায়ে দলকে আরও সু-সংঘঠিত করে নেতাকর্মীদের মুল্যালয়ন করার জন্য এবারে দলীয় মনোনয়ন ও প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সকল ভেদাভেদ মান অভিমান ভুলে কাঁেধ-কাঁধ মিলিয়ে জনগনের সাথে কাজ করে পীরগঞ্জে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের আহবান জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশাল কর্মীসমাবেশে বক্তারা ওই আহবান জানান। এদিন সকাল ১০ টা হতে উপজেলার ১৫ টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগের তৃনমুলের নেতাকর্মীগন উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর গ্রামস্থ জয়সদন চত্বরে আসতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভীড়বাড়তে থাকে। দুপুরে নেতাকর্মীদের ভিড়ে কানায়-কানায় ভরে যায় জয়সদন চত্বর। এ সময় অন্যরকম এক আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে কর্মী সভা শুরু হয়। রংপুর জেলা আ’লীগের সভাপতি(ভার) ও রংপুর জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক-এ্যাড-রেজাউল করিম রাজু প্রধান বক্তা ছিলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-রংপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ও ড.এমএ ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান-আলহাজ্ব একেএম ছায়াদত হোসেন বকুল,উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক-নুরুল আমিন রাজা, আ’ লীগের মনোয়নপ্রাপ্ত চতরা ইউপির চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শাহীন, কাবিলপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবি, শানেরহাট ইউপির চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মন্টু, টুকুরিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী-আতোয়ার রহমান মন্ডল,মিঠিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী এসএম ফারুক আহমেদ প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন, নির্বাচনে আওয়ামীলীকে হারাতে পারে আ’লীগের বিপদগামী অনুপ্রবেশকারীরা। এধরনের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পেলে তাদেরকে বিপদগামী বা অনুপ্রবেশকারীহিসেবে চিহ্নিত করে দল থেকে বহিস্কার করা হবে।
কর্মী সমাবেশে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে আগামী ৩১ শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ১১টি ইউনিয়নের নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান পদে আ’লীগের মনোয়নপ্রাপ্ত প্রার্থীদের পরিচয় করে দেয়া হয়। আ’লীগের মনোয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-১ নং চৈত্রকোল ইউনিয়নে- জিয়াউর রহমান সবুজ, ৩ নং বড়দরগাহ ইউনিয়নে-উপজেলা আ’লীগের সভাপতি-মোতাহারুল হক বাবলু, ৪ নং কুমেদপুর ইউনিয়নে- মোসফাক খান চৌধুরী ফুয়াদ, ৫ নং মদনখালী ইউনিয়নে সামসুল হক,৬ নং টুকুরিয়া ইউনিয়নে আতোয়ার রহমান মন্ডল, ১০ শানেরহাট ইউনিয়নে মিজানুর রহমান মন্টু, ১১ নং পাঁচগাছী ইউনিয়নে লুৎফর রহমান লতিব,১২ নং মিঠিপুর ইউনিয়নে-এসএম ফারুক আহমেদ, ১৪ নং চতরা ইউনিয়নে সাবেক ছাত্রলীগনেতা-এনামুল হক শাহীন, কাবিলপুর ইউনিয়নে-রবিউল ইসলাম রবি। ২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়নে প্রার্থীর নাম ঘোষনা স্থগীত রাখা হয়েছে। বাকী ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পরে অনুষ্ঠিত হবে।
পীরগঞ্জ বিশেষ পুলিশ অভিযানে গ্রেফতার-১৫
পীরগঞ্জে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাতে ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় মাদক সেবন, তাস-জুয়া খেলা অবস্থায় ও ওয়ারেন্ট মুলে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার চতরা ইউপির চতরা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আল-আমিনকে মিঠিপুর ইউপির রওশনপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র এনামুল, একই গ্রামের ইউনুস আলীর পুত্র শফিকুল ইসলাম, আসাদুজ্জামানের পুত্র মঞ্জুর রহমান, সাহেব উল¬ার পুত্র রুহুল আমিন, আতাউর রহমানের পুত্র আব্দুল হাই, আব্দুল লতিফ সরকারের পুত্র রিজু সরকার, বারী মন্ডলের পুত্র একরামুল হক, কফিল উদ্দিনের পুত্র শাহ আলী, আব্দুল্যপুর গ্রামের দুলা মিয়ার পুত্র আব্দুর রশিদ, আজিজার রহমানের পুত্র খুশি মিয়া, কছির উদ্দিনের পুত্র গাবুর আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আল-আলামিনের ১০হাজার টাকা ও অন্যান্য প্রত্যেকের ৯’শ টাকা করে আর্থিক দন্ড প্রদান করেন। এছাড়া বাবনপুর গ্রামের ছমির উদ্দিনের পুত্র ফুল মিয়া ও আবু বক্করের পুত্র সাইফুল ইসলাম কে ওয়ারেন্ট মুলে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ। ওসি রেজাউল করিম জানান-উপজেলায় আইন-শৃংখলা ঠিক রাখতে ও আসন্ন নির্বাচন কে ফেয়ার করতে এ অভিযান চালানো হচ্ছে।
খোলাহাটি দ্বি-মুখী দাখিল মাদ্রাসা
ফুয়াদ চৌধুরী অডিটরিয়ামের ভিত্তি প্রস্থর
পীরগঞ্জের খোলাহাটি দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় ফুয়াদ চৌধুরী অডিটরিয়ামের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। গত শনিবার আনুষ্ঠানিকভাবে ওই ভিত্তি প্রস্থর স্থাপন করেন বাংলাদেশ সরকারের প্রবাস কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ-সচিব কাজী আবেদ হোসেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান-মোনায়েম হোসেন সরকার মানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা-গোলাম মোস্তফা, অবসর প্রাপ্ত শিক্ষক-আজিজুর রহমান,কাজী শামীম মিয়া,মহসীন আলী মন্ডল, আলহাজ্ব কাজী রশিদুল ইসলাম, মাদ্রাসা সুপার-নুহ আলম মিয়া প্রমুখ। উল্লেখ্য, খোলাহাটি দাখিল মাদ্রাসায় আধুনিক মানের এই অডিটরিয়ামটি শানেরহাটের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আবু সালেহ চৌধুরী ফুয়াদ’র ব্যক্তিগত অর্থায়নে নির্মিত হচ্ছে।