• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

কুমিল্লায় ২ শিশু হত্যার প্রধান আসামি গ্রেফতার

New Rose Cafe, Saidpur

1456637126কুমিল্লা : কুমিল্লার ঢুলীপাড়া এলাকায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি সৎ ভাই সফিউল ইসলাম ছোটনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ থেকে সফিউলকে গ্রেফতার করা হয়। মোবাইল নম্বর ট্র্যাক করে প্রথমে তার অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন হত্যার দায়  স্বীকার করেছেন।

প্রসঙ্গত, ঢুলীপাড়া এলাকায় গত শনিবার মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎভাই সফিউলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গত রোববার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়। ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিলেন। সে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ