• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :

দুই বছরে দেশকে সাঁকো-মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

New Rose Cafe, Saidpur

136158_1ঢাকা:  ২০১৭ সালের পরে দেশে যাতে আর কোনো বাঁশের সাঁকো না থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এজন্য উপজেলা পর্যায়ে পুল, কালভার্ট নির্মাণ করতে ৩৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

তিনি জানান, ৬৪ জেলার ৪৯৮টি উপজেলায় পুল ও কালভার্ট নির্মাণ করে বাঁশের সাঁকো না রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে একনেকের বৈঠকে এই প্রকল্পসহ ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে গাজীপুর জেলার জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস চার লেন সড়কের নির্মাণ প্রকল্পও রয়েছে।

এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬৬৫০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৫৬৯৪ কোটি ৫৬ লাখ ও প্রকল্প সাহায্য ৯৫৬ কোটি ১৯ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ