• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুরে মুচলেকায় জামিন পেলেন মাহফুজ আনাম

মাহফুজরংপুর: ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে রংপুরে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

মঙ্গলবার দুপুর সাড়ে এগারোটায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক শফিউল আলম এক হাজার টাকার বন্ডে মুচলেকা নিয়ে মাহফুজ আনামের জামিন মঞ্জুর করেন।

মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ মে নিধারণ করা হয়েছে।

মাহফুজ আনামের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী জামিনের বিষয়টি  নিশ্চিত করেছেন।

এদিকে বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট পিপি আব্দুল মালেক বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে গত ১৫ ফেব্র“য়ারি ১শ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।

মামলা দায়েরের দিনই শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম মাহফুজ আনামকে পহেলা মার্চ আদালতে স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

আজ মঙ্গলবার দুপুরে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ