• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটের ৮টি ইউনিয়নে ভোট গ্রহন স্থগিত

Lalmonirhat News-01-03-2016.pic-1হাসান মন্ডল, লালমনিরহাট: দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১২ টি ও পাটগ্রাম উপজেলার ০৮ ইউনিয়নের একযোগে ভোট গ্রহনের তফসীল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এ জেলায় ছিটমহল সংশ্লিষ্ট জটিলতা থাকায় পাটগ্রাম উপজেলার ৭ টি ও হাতীবান্ধা উপজেলার ১টি ইউনিয়নে ভোট গ্রহন স্থগিত করেছে নিবার্চন কমিশন।
মঙ্গলবার দুপুরে নিবার্চন কমিশনের এ সংক্রান্ত একটি আদেশ লালমনিরহাটে এসে পৌঁছেছে বলে প্রতিনিধিকে নিশ্চিত করেছে জেলা নিবার্চন কর্মকর্তা ফজলুল করিম।
স্থগিত হওয়া ইউনিয়ন গুলো হচ্ছে, পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়ন, জগতবেড় ইউনিয়ন, পাটগ্রাম ইউনিয়ন, বাউড়া ইউনিয়ন, জোংড়া ইউনিয়ন, শ্রীরামপুর ইউনিয়ন, বুড়িামরী ইউনিয়ন ও হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা নিবার্চন কর্মকর্তা ফজলুল করিম জানান, মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের ২০ টি ইউনিয়নের মধ্যে ৮ টিতে দ্বিতীয় ধাপে ভোট গ্রহন হচ্ছে না বলে আদেশ পেয়েছি। এরমধ্যে পাটগ্রামের ছিটমহল সংশ্লিষ্ট সাতটি ও হাতীবান্ধা একটি ইউনিয়ন রয়েছে। তবে বাকিগুলোতে আগামী ৩১ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  লালমনিরহাট জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে পাটগ্রামে অবস্থান ৫৫টির। এর মধ্যে ১৯টিতে কোনো জনবসতি নেই। বাকি ৩৬ টিতে লোকসংখ্যা প্রায় নয় হাজার ৬৪৫ জন।  উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে সাতটির সাথে যুক্ত রয়েছে এসব বিলুপ্ত ছিটমহল। অন্যদিকে হাতীবান্ধার ১২ টি ইউনিয়নের মধ্যে শধুমাত্র গোতামারীতে পড়েছে দুটি বিলুপ্ত ছিটমহল। আর অবশিষ্ট ২ টি ছিটমহল সদর উপজেলায় রয়েছে ।
প্রসঙ্গত: আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সবকটি ইউনিয়নে ভোট গ্রহনের তফসীল ঘোষণা করে নিবার্চন কমিশন। ফলে সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করলেও ভোটধিকার নিয়ে শংকায় ছিল বিলুপ্ত ছিটমহলবাসীরা। ফলে নতুন করে ভোটার তালিকায় অর্ন্তভক্তসহ সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভোট গ্রহন পিছিয়ে দেয়ার দাবিতে গত বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট মন্ত্রানলয়ে আবেদন করেন বিলুপ্ত ছিটমহলবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ