• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বদরগঞ্জে ইউপি নির্বাচনে আ’লীগে একাধিক প্রার্থী

ইউপি নির্বাচনআজমল হক আদিল, বদরগঞ্জ: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী থাকলেও প্রার্থী সংকটে রয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আওয়ামীলীগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নৌকা প্রতীক পাওয়ার জন্য ততোই মরিয়া হয়ে উঠেছেন। এদিকে নবাগত প্রার্থীদের চাপে সরকার দলীয় তৃণমুল নেতাকর্মীরা প্রার্থী যাছাই বাছাইয়ে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন মামলা মোকদ্দমা ও পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে বিএনপি স্থানীয় ভাবে প্রার্থী সংকটে পড়েছেন। এছাড়াও  পৌর নির্বাচনে জাতীয় পাটির মেয়র প্রার্থীদের ভরাডুবি হওয়ায়  ইউপি নির্বাচনে  যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছেনা তৃণমুল জাতীয় পার্টি। ফলে রংপুরের এই উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টিতে প্রার্থী সংকটে ভুগছেন।”সেই সাথে রংপুরের “মাটি এরশাদের ঘাটি” প্রচলিত এই প্রবাদটি এখন বিলিন হতে চলেছে। তবে বিগত পৌর নির্বাচনের ফলাফলে বদরগঞ্জে জাতীয় পার্টির ভরাডুবি হওয়ায়  উপজেলার রাজনৈতিক অঙ্গন চলে যায় আওয়ামীলীগের দখলে। বদরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজ দলের প্রতিকের অপেক্ষায় বসে না থেকে জনপ্রিয়তা বৃদ্ধি ও  নির্বাচনী মাঠ দখলে রাখার চেষ্টা করছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে , বিঞ্চুপুর ইউনিয়নে আহসানুল হক চৌধুরী টুটুল (আঃলীগ), ফারুক হোসেন (সতন্ত্র)। কালুপাড়া ইউনিয়নে শহিদুল হক মানিক (আঃলীগ), আব্দুল কুদ্দুস সরকার (আঃলীগ), আনারুল হক ফুতি (আঃলীগ) হারুনুর রশিদ হারুন (আঃলীগ), প্রভাষক তাজকুর রহমান (বিএনপি)। মধুপুর ইউনিয়নে তাজুল ইসলাম (আঃলীগ), নুর আলম ভুট্টু (আঃলীগ), আব্দুর রাজ্জাক (আঃলীগ) শহিদুল হক লালন (স্বতন্ত্র) ও বর্তমান চেয়ারম্যান (আঃলীগ)। দামোদরপুর ইউনিয়নে মোস্তাকুর রহমান (জাপা), হাবিবুর রহমান হবি (আঃলীগ), আব্দুর রহমান (জাসদ), আজিজুল হক (আঃলীগ), রাজা মিয়া (বিএনপি)। গোপালপুর ইউনিয়নে আলতাব হোসেন (কমিউনিষ্ট), আজিজুর রহমান (আঃলীগ), শামছুল হক (আঃলীগ), আকতারুল আলম বাদশা (জাপা), আমজাদ হোসেন (বিএনপি), লিয়াকত উল্লা লুসান (বিএনপি), জনি হক (জাপা), পলাশ রহমান (কমিউনিষ্ট)। রামনাথপুর ইউনিয়নে তানভীরুজ্জামান তানভীর  (আঃলীগ), আব্দুল হাই (আঃলীগ), নুরুন্নবী সরদার রাজু (স্বতন্ত্র), মশিউর রহমান (আঃলীগ), শওকত আলী (স্বতন্ত্র), শরত চন্দ্র (আঃলীগ), প্রভাষক রায়হান হাবীব (বিএনপি), শামিম আহমেদ (আঃলীগ)। গোপিনাথপুর ইউনিয়নে ইয়াছিন পাইকার (আঃলীগ), লুৎফর রহমান (আঃলীগ), মনোয়ার হোসেন (জাপা), ফারুক হোসেন (বিএনপি), সেভেন্টি (স্বতন্ত্র), রাধানগর ইউনিয়নে শাখাওয়াত হোসেন হিরা (আঃলীগ), আবু বক্কর সিদ্দিক (আঃলীগ), আঃ রহমান বকুল (স্বতন্ত্র), নুরুজ্জামান জামান চৌধুরী (বিএনপি)। লোহানীপাড়া ইউনিয়নে আশরাফুল আলম রানা (আঃলীগ), মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী (আঃলীগ), রাকিব হাসান ডলু (আঃলীগ), এমএসসি এলএলবি বুলবুল আহমেদ (স্বতন্ত্র) মাহামুদুজ্জামান নিপুল (বিএনপি), মাহাবুব শাহ (জাপা), অনাবিল লোহানী (জামায়াত)। কুতুবপুর ইউনিয়নে আতিয়ার রহমান দুলু (আঃলীগ), ইসতিয়াক আলী চৌধুরী (স্বতন্ত্র),  উত্তম কুমার সাহা (বিএনপি), মশিউর রহমান চাপুল শাহ ( স্বতন্ত্র)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ