• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসামির চাপাতির কোপে পুলিশ কর্মকর্তা আহত

পুলিশব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আসামির চাপাতির কোপে এক পুলিশ কর্মকর্তার হাতের বৃদ্ধাঙ্গুল কেটে গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই আবুল কালাম বলেন, ‘তালিকাভুক্ত মোটরসাইকেল চোর শাহীন ওরফে পাইক্কা শাহীনকে (২৬) ধরতে গেলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শাহীন চাপাতি দিয়ে কোপ দেয়। এতে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে গেছে। পরে শাহীনকে আটক করা হয়েছে।’

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অংশু কুমার দেব জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ