• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর লতিফের ওপর হামলা

হামলাময়মনসিংহ: নেত্রকোণায় আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সাবেক জেলা জজ লতিফ আহমেদ খানকে (৬০) কুপিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার কেন্দুয়া উপজেলার ঝল্লি গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত লতিফ আহমেদ খানের স্ত্রী কাজী তাইয়েবা তাসনিম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে তার স্বামী বাড়ির পেছনের পুকুর পাড়ে দাঁড়িয়েছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ফয়সাল আহমেদ খানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী রামদা নিয়ে তার স্বামীর উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা লতিফের পায়ের উরু ও হাতে কোপ দেয়। দুপুরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

এর আগে লতিফ আহমেদ খানের হাত কেটে নেয়াসহ তার সম্পদ বিনষ্টের হুমকি দেন তারই বড় ভাই অ্যাডভোকেট সাফায়েত আহমেদ খান।

এ ঘটনায় লতিফ আহমেদ খান গত ২৫ জানুয়ারি কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৯৯১। তবে এবার এই হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ