• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

‘বন্দুকযুদ্ধে’ জোড়া খুন মামলার আসামি নিহত

বন্দুক যুদ্ধঢাকা: নরসিংদী শহরের ভাগদী মহল্লায় বুধবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হন। এ ঘটনার প্রধান সন্দেহভাজন জহিরুল ইসলাম (২৫) গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে নরসিংদী সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অপর দুই আসামি মো. বারিক (২৪) ও মো. হোসেনকে (২২) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের দাবি, ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় জোড়া খুনের আসামিদের ধরতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা ‍পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম, বারিক মিয়া ও মো. হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায়  উদ্ধার করে পুলিশ। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বারিক মিয়া ও মো. হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুধবার সন্ধ্যায় শহরের ভাগদী মহল্লায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হন। এ জোড়া খুন মামলার এজাহারভুক্ত আসামি জহিরুল ইসলাম, মো. বারিক ও মো. হোসেন।

নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ