• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Lalmonirhat-Sonali Bank News-02-03-2016.pic-01.লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন কৃতী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেছে সোনালী ব্যাংক লিমিটেড।
বুধবার দুপুরে লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এতে লালমনিরহাটের ২৩ জন এবং কুড়িগ্রাম জেলার ২৭ জন কৃতি-শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
রংপুর জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমানের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন প্রধান অতিথি সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুড়াকুটি বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল হায়াত আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর-মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানু, কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু, ব্যাংকটির লালমনিরহাট শাখা ব্যবস্থাপক আব্দুল বারেক চৌধুরী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ