• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর পৌরসভার মেয়রসহ ৮ জনের জামিন মঞ্জুর

মেয়রদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভার ময়লা-গাড্ডার জমি সংক্রান্ত বিরোধের মামলায় পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ ৮ আসামীর জামিন মঞ্জুর করেছেন বিচারক।
বুধবার (২ মার্চ) দুপুরে দিনাজপুর জেলার প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক জামিনের এই আদেশ দেন। জামিনপ্রাপ্ত অন্য আসামীরা হলেন, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক (৫৫), সচিব মো. মাহবুবুল রহমান (৫০), উপ-সহকারী প্রকৌশলী লাইসুর রহমান চৌধুরী (৫২), ১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি (৪৮), পৌরসভার ড্রাইভার মো. মোতালেব (৪২), ড্রাইভার মো. সায়েম (৩৮), মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু (৪০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দিনাজপুর মাতা সাগরস্থ ময়লা-গাড্ডার মোট ৮ দশমিক ৬০ একর জমির মধ্যে ১ দশমিক ০৫ একর জমির মালিকানা দাবী করে আসছিলেন শহরের বড়বন্দর এলাকার মৃত শামসুদ্দিন আহম্মেদ’র ছেলে মো. পুশিদার রহমান। পুশিদার রহমান দাবীকৃত ১ দশমিক ০৫ একর জমিতে ঘেরা দিয়ে টিনের ঘর নির্মাণ করে দখল করেন।
২০১৫ সালের ১৭ মার্চ দিনাজপুর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৌরসভার কয়েকজন কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসিকে নিয়ে ওই জমি উদ্ধার করেন।
এই ঘটনার পর ওই বছরের ১৯-০৩-১৫ তারিখ শহরের বড়বন্দর এলাকার মৃত শামসুদ্দিন আহম্মেদ’র ছেলে মো. পুশিদার রহমান পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ উপরে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১৬ সি/১৫, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৩৮৫/৩৭৯/৩৮০/৫০৬ (২)/৩৪। ওই মামলায় পুশিদার রহমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার নেতৃত্বে উপরে উল্লেখিত ৮ জনসহ অজ্ঞাতনামা আরো ৩০/৪০ জনকে আসামী করেন।
বুধবার (২ মার্চ) দুপুরে সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্য আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
মামলায় আসামী পক্ষে আইনজীবী ছিলেন মো. একরামুল আমিন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আ ন ম হাবিবুল্লাহ, আব্দুল হালিম, আব্দুস সাঈদ, আসির উদ্দিন, মো. সিরাজুল ইসলাম, এমাম আলী, মোল্লা মো. সাখাওয়াত হোসেন, মানিকসহ অর্ধশতাধিক আইনজীবী। অপর দিকে বাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ