• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক দুর্ঘটনায় বিএনপির সেক্রেটারি নিহত

নিহতমানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাডভোকেট বজলুল হক (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ আদালতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

বজলুল হক জেলার ঘিওর উপজেলা এলাকার মৃত হযরত আলীর ছেলে এবং ওই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এক্সিম ব্যাংকের নিরাপত্তা প্রহরী ঘিওর উপজেলার ভরড়া এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে নুরুল হক (৬৫) আহত হয়েছেন। তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বিএনপি নেতা ও বর্ষীয়ান আইনজীবীর মৃতুতে পরিবার এবং এলাকাবাসীসহ জেলার রাজনৈতিক অঙ্গণ ও আইনজীবীদের মধ্যে নেমেছে শোকের ছায়া।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নুরুল হক মোটরসাইকেল নিয়ে কর্মস্থল এক্সিম ব্যাংক মানিকগঞ্জ শাখায় যাচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জ আদালতে যাওয়ার জন্য নিজ বাড়ির সামনে থেকে ওই মোটরসাইকেলে আরোহী হন বজলুল হক।

সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলটি ওই স্থানে পৌঁছলে বিপরীতমুখী ইটভাটার মাটিবাহী ট্রাকের (বগুড়া ট ০০৪৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বজলুল ও নুরুল গুরুতর আহত হলে স্থানীয়রা মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক জিসান সরকার দুইজনকেই ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে অবস্থার অবনতি হলে বজলুলকে নবীনগর গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর নুরুলেরও অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ