• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১০ মার্চ

নারায়নগঞ্জনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সাত খুন মামলায় বৃহস্পতিবার সাংবাদিকদের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়েছে। এই মামলার প্রধান আসামি নূর হোসেনসহ কারাগারে আটক থাকা ২৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম। পরে আসামিপক্ষ তাকে জেরা শুরু করে। অসমাপ্ত অবস্থায় জেরা শেষ হলে পরবর্তী তারিখ ১০ মার্চ নির্ধারণ করা হয়।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সকাল সাড়ে ১০টা থেকে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালতে সাংবাদিকদের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল।

গত সোমবার এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আসামিপক্ষের আইনজীবীর সঙ্গে একজোট হয়ে আদালতকক্ষ থেকে সাংবাদিকদের বের করে দেন সরকারি কৌঁসুলি (পিপি)।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক। পরে তাদের এবং কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও চন্দনের জামাতা পৃথক মামলা করেন। দুই মামলায় ৮ ফেব্রুয়ারি নূর হোসেন, তারেক সাঈদসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগ গঠন করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ