• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

9_r11_c5সিসি নিউজ: সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নীলফামারী সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের ওই প্রতিষ্ঠান চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শিল্পপতি লায়ন নজরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লায়ন রেয়াজুল আলম রাজু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ লায়ন নজরুল ইসলাম খান কিশোর, সহকারী শিক্ষক মশিউর রহমান, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রো-ভাইস প্রিন্সিপাল আবদুস সাত্তার, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও সাংবাদিক প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং প্রতিষ্ঠানে সকল শ্রেণীতে গত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা  হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৮০টি ইভেন্টে প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও অভিভাবকদের দুইটি ইভেন্টে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ