• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিয়মরক্ষার ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা

পাকিস্তানখেলাধুলা ডেস্ক: দুই দলই কাল অনুশীলনে এল মিরপুর একাডেমি মাঠে। অনেকটা সময় নিয়েই ব্যাট-বলে শাণ দিল। দুই দলের একাগ্র অনুশীলন দেখে কে বলবে, আজ গুরুত্বহীন এক ম্যাচে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কা!

পরশু বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হওয়ার পর আক্ষরিক অর্থেই অর্থহীন হয়ে পড়ে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ। ফাইনালের আগে আরব আমিরাতের বিপক্ষে ভারতের না হয় হাত মকশোর সুযোগ ছিল কাল। কিন্তু আজ পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের তাৎপর্য কী?

চোখটা একটু দূরে রাখলে একটা অর্থ খুঁজে পাওয়া যেতে পারে। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেটির শ্রেষ্ঠত্ব নির্ধারণের তপ্ত মঞ্চে পা রাখার আগে নির্ভার হয়ে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার এই তো সুযোগ! শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গা তাই বললেন, ‘দুই দলের কেউই ফাইনালে ওঠেনি। তারপরও ম্যাচটা গুরুত্বপূর্ণ। কারণ, দুই দলেই ভালো খেলোয়াড় আছে, যারা ভালো খেলতে উন্মুখ।’

এই ম্যাচেও মালিঙ্গা খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। নিজের চোট নিয়ে লঙ্কান অধিনায়ক বললেন, ‘প্রতিদিন একটু একটু করে উন্নতি হচ্ছে। এখন আগের চেয়ে ভালো আছি।’

দুই দলের অভিন্ন সমস্যা ব্যাটিং। বাংলাদেশের কাছে হারের কারণ হিসেবে কাল ব্যাটসম্যানদের আরেকবার কাঠগড়ায় তুললেন পাকিস্তানের বোলিং কোচ আজহার মেহমুদ, ‘প্রথম ১০ ওভারে স্কোর ৪ উইকেটে ৩৪ হলে কিছুতেই ম্যাচ জেতা যায় না। বোলাররা কখনো কখনো স্বস্তির উপলক্ষ এনে দিয়েছে ঠিকই, তবে যেভাবে ব্যাটিং হচ্ছে, তাতে জেতা যায় না। পিচটাও কঠিন। এই কন্ডিশনে ভালোভাবে মানিয়ে নিতে পারলে আমাদের জন্যই ভালো হবে। কারণ, ভারতের উইকেট (বিশ্বকাপে) ব্যাটসম্যান-বান্ধব হতে পারে।’

বোঝাই যাচ্ছে, এশিয়া কাপ চলে গেছে দুই দলেরই পেছনের পাতায়। ব্যর্থতা ভুলে তারা দৃষ্টি দিতে চায় সামনের অধ্যায়ে। দুই দলের ১৪টি টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতেছে ৯টিতেই। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে এসেছিল আফ্রিদির দল। আজ সামনে যেহেতু কোনো গাণিতিক সমীকরণ নেই, এমন নির্ভার ম্যাচেই হয়তো বা লুকিয়ে আছে জমজমাট লড়াইয়ের নিশ্চয়তা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ