• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর অঞ্চল এখন শিক্ষা বিস্তারে মডেল- প্রতিমন্ত্রী রাঙ্গা

রাঙ্গারংপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, এক সময়ের অবহেলিত রংপুর অঞ্চল এখন শিক্ষাবিস্তারে মডেল। এখান থেকেই নারী শিক্ষার প্রদীপ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। শিক্ষাক্ষেত্রে রংপুরের নারীরা এখন অনেক অগ্রসর হয়েছে। সাফল্য পেয়েছে। সফল হয়ে যাচ্ছে। শিক্ষার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও রংপুরের নারীদেরকে আরো এগিয়ে নিতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর মুন্সিপাড়ায় মরিয় নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, আমরা চাই আমাদের জেলার ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে খেলাধুলায় এগিয়ে যাক। এর ভিত্তি শুরু হবে স্কুল কলেজ থেকে। এখান থেকেই ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। এরাই একদিন ক্রিকেটার নাসির, শুভ, মুশফিকের মতো জাতীয় পর্যায়ে রংপুরের সুনাম তুলে ধরবে। এমন সাফল্যই হবে আমাদের জন্য বড় অর্জন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট একেএম মারুফ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোঃ জুনননু ও সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম লতা।

মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা ও অলিম্পিক মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুরু হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা তার পিতার কবর জিয়ারত করতে গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধায় যান। সেখানে মসজিদে জুম্মার নামাজ শেষে পিতার কবর জিয়ারত করে স্থানীয় এলাকাবাসির সাথে কুশন বিনিময় করেন। পরে মায়ের সাথে একান্তে কিছুটা সময় কাটান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ