• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন

খুনখুলনা: খুলনায় স্বামীর হাতে স্ত্রী ইয়াসমিন বেগম (২৫) খুন হয়েছেন। শুক্রবার বিকেলে নগরীর শের-এ-বাংলা রোডের আমতলা নাজিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক স্বামী শহীদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার জুমার নামাজের পর স্বামী-স্ত্রী তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্ত্রী ইট তুলে স্বামীকে আঘাত করতে উদ্যত হয়। এ সময় স্বামী তাকে নিবৃত করতে গিয়ে মুখে থাপ্পড় মারে। এতে স্ত্রী পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার এসআই হারুন-অর-রশীদ জানান, এ ঘটনায় স্বামী শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম শের-এ-বাংলা রোডের আমতলা নাজিরঘাট এলাকার জাফল হাজীর বাড়ির ভাড়াটিয়া। সে অটোবাইক চালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ