খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাছাই চুড়ান্ত করেছে।
শনিবার সকালে খানসামা ডিগ্রি কলেজে ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের সর্বশেষ প্রার্থী বাছাইয়ের মধ্যদিয়ে চুড়ান্ত হয় ৬টি ইউনিয়নের প্রার্থী বাছাই।
নৌকার মাঝি হিসেবে মনোনীত হয়েছেন ১ নং আলোকঝাড়ী ইউনিয়নে মো: নুর আলম , ২ নং ইউনিয়নে মো: হাফিজ সরকার, ৩ নং ইউনিয়নে গোলাম মোস্তফা আহমেদ শাহ্ , ৪নং ইউনিয়নে মো: সাজেবুর রহমান সাজু , ৫ নং ইউনিয়নে মো: শফিকুল ইসলাম , ৬ নং ইউনিয়নে মো: আইনুল হক শাহ্ ।