• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিনাজপুরে ১৪ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল

হরতালমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর পৌরসভার ময়লা-গাড্ডার জমি দখলের প্রতিবাদে আগামী ১৪ মার্চ দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলার সুধী সমাজ।
শনিবার (৫ মার্চ) দিনাজপুর পৌর পরিষদের ডাকা সুধী সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা-গাড্ডা দখলমুক্ত করার আলটিমেটাম দিয়ে পৌর মেয়র এই কর্মসূচির ডাক দেন।
শহরের পূর্বপাশে মাতাসাগরস্থ রাজারামপুর মৌজায় দিনাজপুর পৌরসভার ময়লা-গাড্ডার ৮ একর ৬০ শতক জমি দীর্ঘ ৫৩ বছর যাবত পৌরসভার নিজ দখলে রেকর্ডভূক্ত সম্পত্তি হিসেবে আছে। উক্ত জমিতে দিনাজপুর  পৌরসভার যাবতীয় ময়লা-আবর্জনা ফেলে নিজ স্বত্তে দীর্ঘ ১২ বছরের বেশি সময় যাবত ভোগদখল করে আসছে।
কিন্তু ২০১৫ সালের ৩ ডিসেম্বর জনৈক কিরোদ মোহন দাস গং, আবু হোসেন, সন্তোষ কুমার, পুশিদার, রহমান, আব্দুল মান্নান সরকার ও আবু হোসেন উক্ত জমি দখল করে ২৯ ফেব্রুয়ারি ময়লা-গাড্ডার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে ওই স্থানে পৌর শহরের ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে  শনিবার সকাল ১০ টায় দিনাজপুর পৌসভার লোকভবনে সুধী সমাবেশের আহ্বান করে। পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আজিজুল ইমাম চৌধুরী, সচেতন নাগরিক সমাজ দিনাজপুরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ  মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, কাউন্সিলর রবিউল ইসলাম রবি, রোকেয়া বেগম লাইজু, রেহাতুল ইসলাম খোকা, এ্যাড. মেহেরুল ইসলাম, সাংবাদিক ওয়াহেদুল আলম আর্টিষ্ট, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, সুলতান কামাল উদ্দীন বাচ্চু, আহমদ শফি রুবেল প্রমুখ।
সভায় বক্তারা মেয়রের নেতৃত্বে নাগরিক সমাজ ভূমদস্যুদের হাত থেকে ময়লা-গাড্ডার জমি দখলের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার আহ্বান জানান। উপস্থিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ কোনো অবস্থাতেই ময়লা-গাড্ডার জমির একচু মাটিও ভূমিদস্যুদের দখল করতে দেয়া হবে না মর্মে হুশিয়ারী উচ্চারন করেন। পাশাপাশি বক্তারা একটি শক্তিশালী লিগ্যাল এইড কমিটি ও এ্যাডভাইজারী কমিটি গঠনের প্রস্তাব করেন।
আলোচনা শেষে ভুমিদস্যুদের জমি দখলের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে লোকভবন থেকে পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও সচেতন নাগরিক সমাজ দিনাজপুরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নেতৃত্বে সচেতন পৌরবাসী এক বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সুধী সমাবেশ থেকে প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পৌরসভার ময়লা-গাড্ডা দখলদারমুক্ত করার আলটিমেটাম দিয়ে ১২ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
কর্মসূচীর মধ্যে রয়েছে ৫ মার্চ শহরে বিক্ষোভ মিছিল। যা দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ৬ মার্চ পৌরসভায় সকাল ১১টায় সংবাদ সম্মেলন, ৮ মার্চ সকাল ১০টায় মানববন্ধন, ৯ ও ১০ মার্চ জনমত তৈরির লক্ষ্যে ১২টি ওয়ার্ডে জনগনের সাথে মতবিনিময়, ১৩ মার্চ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্বারকলিপি প্রদান, ১৪ মার্চ দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল ও ১৫ মার্চ ময়লা-গাড্ডা উদ্ধারের জন্য কাফনের কাপড় পরে ময়লা-গাড্ডার উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে সুধী সমাবেশ।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালের ২৫ জুলাই কতিপয় ভূমিদস্যু কর্তৃক দিনাজপুর ময়লা-গাড্ডার এই জমিটি দখলের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিল সচেতন পৌরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ