• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারীর অধিকার নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

চুমকিঢাকা : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর অধিকার নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে `অধিকার মর্যদায় নারী পুরুষ সমানে সমান আন্তর্জাতিক নারী দিবস-২০১৬` শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

 প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নারীর অধিকার নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবহুল আমাদের এই দেশে সব সমস্যা সরকারের এককভাবে সমাধান করা সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে অধিকার আদায়ে কাজ করলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে।’

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতিদিনই অসংখ্য নারীর মানবাধিকার হরণ হচ্ছে। এর পাশাপাশি আমাদের দেশে নারীর অধিকার বিষয়ে সচেতনতার অভাব রয়েছে।’

তারা আরো বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন আইনের প্রয়োগ ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গির প্রসার। পাশাপাশি পুরুষদের মানসিকতা পরিবর্তন করতে পারলে সমাজে নারীদের অধিকার অনেকাংশেই প্রতিষ্ঠিত হবে।’  মানববন্ধনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এসডিসি সচিব নাসিমা বেগমসহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ