• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘দূর্যোগপূর্ণ আবহাওয়া’র কবলে ইউএস বাংলার বিমান

বিমান ইউএস বাংলাসিসি নিউজ: দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইট রবিবার বিকেলে সৈয়দপুর থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে  অবতরণ করতে না পেরে পুনরায় সৈয়দপুরে ফিরে আসে। পরর্তীতে রাত আটটা ৩২ মিনিটে পুনরায় ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের একটি বিশ্বস্ত সূত্র জানায়, ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থার ইউএস বাংলার নিয়মিত একটি ফ্লাইট বিকেল ৫টা ১০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যাত্রী নিয়ে অবতরণ করে। এরপর ফ্লাইটটি সৈয়দপুর থেকে ৭৭ জন যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু ঢাকায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করতে ব্যর্থ হয়। পরে ঢাকার আকাশ থেকে বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে পুনরায় ফিরে আসে। এখানে সন্ধ্যা ৬ টা ১৭মিনিটে অবতণের পর যাত্রীদের কাছ থেকে একঘন্টা সময় নিয়ে ডিপারচার(প্রস্থান) লাউঞ্জে বসিয়ে রাখা হয়। পরবর্তীতে  রাত ৮টা ৩২ মিনিটে ফ্লাইটটি পুনরায় ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

ইউএস বাংলার সৈয়দপুর অফিস ইনচার্জ রাকিবুল ইসলাম রাকিবের সাথে মুঠোফোনে কথা এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি বলেন এখন আমি ভীষণ ব্যস্ত। দুই ঘন্টা পরে কথা হবে এই বলে মুঠোফোন কেটে দেন তিনি।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদও একই রকম কথা বলে মুঠোফোন কেটে দেন। পরে অনেক চেষ্টা করেও আর তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ