• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

ডিমলায় তিন পরীক্ষার্থী বহিষ্কার

বহিস্কারডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ডিগ্রি পরীক্ষার প্রথম দিন রবিবার নীলফামারী ডিমলা মহিলা কলেজ কেন্দ্রে দুই ছাত্রী সহ তিন জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। নকল করার অভিযোগে পরীক্ষা কেন্দ্রের ৪,৫ ও ৬ নম্বর কক্ষ হতে তাদের বহিষ্কার করা হয়। জানা যায়, ওই তিন পরীক্ষার্থী ডিমলা ইসলামিয়া কলেজের শিক্ষার্থী।

ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মকলেছুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পরে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন। এসময় ওই তিন পরীক্ষার্থীকে নকল করতে দেখলে নকল সহ তাদের আটক করেন। পরে স্ব-স্ব পরীক্ষা কক্ষের পর্যবেক্ষকে দায়িত্বে থাকা শিক্ষক ওই তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ