• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

বই লিখছেন সানি লিওন

সানিবিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতা অভিনেত্রীরা এখন লেখালেখিতে ভালোই মনযোগ দিয়েছেন! গত বছরে টাবুর ১ টি বইয়ের পর আগামী মসে প্রকাশ হতে যাচ্ছে বলিউডের ‘কিসার বয়’ খ্যাত অভিনেতা ইমরান হাশমির লেখা ১ টি বই। আর এবার সেই পথেই হাঁটতে যাচ্ছেন ইন্দো-কানাডিয়ান বিতর্কিত অভিনেত্রী সানি লিওন!
বই লিখছেন সানি লিওন! এমন খবর শুনে যারা চমকে যাননি তারা হয়তো ভাবছেন, এটা সিনেমার কোনো গল্পের প্রয়োজনে? কিন্তু বিষয়টি মোটেও তা না! সত্যি সত্যিই লেখনির কলম হাতে তুলে নিচ্ছেন সানি লিওন। প্রকাশকের চাপে শিগগিরই তিনি লেখা শুরু করবেন মৌলিক কিছু গল্প!
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, শিগগিরই গল্প লেখায় মননিবেশ করবেন অভিনেত্রী সানি লিওন। প্রথমে নিজের জীবনী নিয়ে উপন্যাস লেখার মনস্থির করলেও পরে গল্প লিখতে মনস্থির করেন তিনি। আর নিজের প্রথম গল্পগ্রন্থে অন্তত ১২ থেকে ১৫টি ছোট গল্প রাখবেন সানি।
সানি লিওনের বরাত দিয়ে জানা যায়, ভারতীয় এক প্রকাশকের উস্কানিতেই বই লেখার পরিকল্পনা করেন তিনি। আর তার চাপেই শিগগিরই অন্তত ১৫টি গল্প নিয়ে বই প্রকাশ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। বই প্রকাশ হওয়ার পর প্রকাশ গল্পগুলো অনলাইনেও দিয়ে দিবেন বলে জানা গেছে।
বোঝাই যাচ্ছে, বলিউডের বাজারের পর এবার সানি লিওনের জনপ্রিয়তাকে বইয়ের বাজারেও ব্যবহার করতে চাইছে ভারতীয় বইয়ের প্রকাশরা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ