• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু

New Rose Cafe, Saidpur

মিঠুঢাকা: চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু আর নেই। সোমবার রাজধানীর ধানমণ্ডি এলাকায় মাথায় কৃষ্ণচূড়া গাছ পড়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, সোমবার দুপুরে ধানমণ্ডি ৪ নম্বর সড়কে রিকশা করে যাচ্ছিলেন তিনি। এ সময় রাস্তার পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছ তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

চিত্রশিল্পী কনকচাঁপা চাকমার সঙ্গে দাম্পত্য জীবনে আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণা নামে দুই সন্তানের জনক ছিলেন তিনি।

খালিদ মাহমুদ মিঠু দেশের স্বনামধন্য চলচ্চিত্রকার ও চিত্রশিল্পী। ১৯৬০ সালে তিনি জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে এমএফএ করেন।

খালিদ মাহমুদ মিঠু পরিচালিত প্রথম ছবি ‘গহীনে শব্দ’। প্রথম ছবিই তাকে এনে দিয়েছিলো শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির সম্মান। ছবিটি শ্রেষ্ঠ পরিচারলকসহ চারটি ক্যাটাগরিতে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

২০০৭ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১৬ তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘আরব বাংলাদেশ ব্যাংক পুরস্কার’ লাভ করেন। আর চলতি বছরে তার নির্মিত ‘জোনাকির আলো’ ছবিটি সেরা অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।

চলচ্চিত্র নির্মাণ ও ছবি আঁকার পাশাপাশি মিঠু পরিচিত ছিলেন একজন লেখক হিসেবেও। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে বই লিখেছেন তিনি।

এই নির্মাতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গন ও চিত্রশিল্পাঙ্গনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ