• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

সিসিঢাকা: রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে ৪৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আবুল হোসেন, কাজী নাসির উদ্দিন এবং আবু মুহিত আহমেদকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরা হয়।

র‌্যাব জানান, দুপুর আড়াইটার দিকে লালবাগ থানার ইরাকি কবরস্থান মাঠের পশ্চিম পার্শ্বের একটি ৪র্থ তলা ভবনের বিল্ডিংয়ের নিচ তলায় ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাপের বিষ পাচারকারী চক্রের সক্রিয় ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাট থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সাপের বিষ সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। এই চক্রের আরও অনেক সদস্য আছে। যাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ