চাঁদপুর প্রতিনিধি: জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, নারী জাগরণে বর্তমান সরকার প্রশংসনীয় ভূমিকা রাখেন। বর্তমান সরকার নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই আমরা সরকারকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। এই সরকারের আমলে বাংলাদেশের নারীরা বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করে ভূমিকা রাখছেন।
তিনি রোববার সকাল ১১টায় চাঁদপুর শপথ চত্ত্বরে এলাকায় ‘অধিকার আদায়ে নারী-পুরুষ সমানে সমান’ এই শ্লোগানকে ধারণ করে চাঁদপুর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কতা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের নারী জাগরনের ক্ষেত্রে সরকার সর্বদা কাজ করে যাচ্ছেন। আমরা সকলে চাই নারীর উন্নয়ন ঘটুক। সকলে একযোগ হয়ে দেশের কল্যাণে কাজ করবো। আগামী ৮ মার্চ নারী দিবস সফল হোক এটাই আমার প্রত্যাসা।
মানব বন্ধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার। উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারন সম্পাদক সোহলে রুশদীসহ মানব বন্ধনে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।