• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিহতসিসি ডেস্ক: পৃথক সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা উপজেলায় এক বৃদ্ধা, মহেন্দ্র চালক সহ তিনজন নিহত হয়েছে।

পুলিশ জানায় সোমবার দুপুরে  নিয়ন্ত্রন হারিয়ে নীলফামারী ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ফুলছড়ি পাড়া গ্রামের বুদ্দুর মোড় নামক স্থানে একটি মহেন্দ্র  ট্রাক্ট্রর খাদে উল্টে পরে। এতে মহেন্দ্র চালক সহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওই তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথে মহেন্দ্রের হেলপার পুর্বছাতনাই গ্রামের মজিবুর রহমানের ছেলে সাদেক আলী(২২) ও রংপুর মেডিকেলে ভর্তি করার পর মহেন্দ্রে চালক একই গ্রামের তমেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫) মারা যায়। অপর আহত হেলপার তফিজুল ইসলামকে (২৬) রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ডিমলা থানার ওসি রুহুল আমিল খান বিষয়টি নিশ্চিত করেন।

অপর দিকে একই দিন দুপুরে পিকআপের ধাক্কায় আমেনা বেওয়া (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ নামক স্থানে। নিহত বৃদ্ধা উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী জিয়ারবাজার গ্রামের মৃত. আব্দুল গফুরের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে বৃদ্ধা আমেনা বেওয়া তাঁর নাতি জামাই পান ব্যবসায়ী  জাহিদুল ইসলামের সাথে সৈয়দপুর নিয়ামতপুর জুম্মাপাড়ার বাড়ি থেকে পায়ে হেটে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ এলাকায়  বিপরীত দিকে থেকে আসা বেপরোয়াগতির একটি পিকআপ বৃদ্ধাকে ধাক্কা দিয়ে  দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বৃদ্ধা নিহত হয়।পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বিষয়টি  সিসি নিউজকে নিশ্চিত করেন সৈয়দপুর থানার ওসি আমিরুল হক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ