• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

মীর কাসেম আলীর আপিলের রায় আজ

New Rose Cafe, Saidpur

কাসেমসিসি নিউজ : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা রাজাকার মীর কাসেম আলীর মৃত্যুদ-াদেশের বিরুদ্ধে আপিলের রায় আজ মঙ্গলবার।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন আশা করি ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে মৃত্যুদন্ডাদেশ দিয়ে যে রায় দিয়েছেন, তা বহাল থাকবে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ মামলায় মীর কাসেম আলী খালাস পাবেন বলে আশাবাদ ক্যক্ত করেন।
গত ৯ ফেব্রুয়ারি থেকে মীর কাসেমের আপিল মামলাটির শুনানি শুরু হয়। আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে ৭ কার্যদিবসে এ মামলার শুনানি ২৪ ফেব্রুয়ারি শেষ হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মীর কাসেম আলীর পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন ২০১৪ সালের ৩০ নভেম্বর এ আপিল দায়ের করেন। মীর কাসেম আলীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ২ নভেম্বর তার মৃত্যুদ-ের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগিতায় ছাত্রসংঘের বাছাই করা সদস্যদের নিয়ে গঠিত সশস্ত্র আলবদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার হিসেবে মীর কাসেম আলী মানবতাবিরোধী অপরাধ ঘটান, তা ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত হয়। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ