• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে ৭ মাদকসেবীর কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতনীলফামারী : সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাসশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকা ইফফাত এ আদেশ দেন।

পুলিশ জানায় সৈয়দপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে অভিযান চালিয়ে সাত জনকে আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের মধ্যে হাওয়ালপাড়ার টিপু ও রানাকে এক মাস করে, হাতিখানা এলাকার জাহিদ ও ফরিদুলকে সাতদিন করে, এবং কামাপকুর ডাঙ্গাপাড়ার সিরাজুল, কালু ও হাসানকে তিনদিন করে বিনাসশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। আদেশের পর তাদের নীলফামারী জেলা কারাগারে প্রেরন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ