• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রকাশিত

পরীক্ষাসিসি ডেস্ক: গত ৬ মার্চ থেকে দেশব্যাপী শুরু হয়েছে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের আবেদন। এই প্রক্রিয়া চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। আগের মতোই ২০ জেলায় প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু’টি ধাপে হলেও এবার তিনটি ধাপে হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট, দ্বিতীয় ধাপে লিখিত এবং তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তিনটি পর্যায়ে পরীক্ষা হবে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে সমগ্র শিক্ষাজীবনে যেকোনো একটি তৃতীয় বিভাগ বা সমমান জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

সদ্য উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, টেবুলেশন শিট বা নম্বরপত্র ও প্রবেশপত্র মৌখিক পরীক্ষায় প্রদর্শনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়াসহ সব তথ্য পাওয়া যাবে http://ntrca.teletalk.com.bd এই ঠিকানায়।

প্রিয় পাঠক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) জারিকৃত ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিম্নে দেয়া হল: (সম্পূর্ণ সিলেবাস দেখতে ক্লিক করুন)

ক. স্কুল পর্যায়ের সিলেবাস

খ. স্কুল পর্যায়-২ এর সিলেবাস

গ. কলেজ পর্যায়ের সিলেবাস

আরও জানুন: ntrca.teletalk.com.bd


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ