• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিদ্যুতের খুঁটি চাপায় স্কুলছাত্রের মৃত্যু

মৃত্যুগাইবান্ধা: গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় বিদ্যুতের খুঁটি চাপায় তালহা মিয়া (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ফুটানীবাজার ভগবানপুর গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। তালহা মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ফুটানীবাজার (ছোট ভগবানপুর) গ্রামের বর্ডার গার্ড (বিজিবি) সদস্য মো. আবু তায়েবের ছেলে। সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তালহা তার বাবা-মার সঙ্গে রংপুরে থাকতেন। সোমবার দুপুরে তার মার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তালহা।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণে ছোট ভগবানপুর গ্রামে খুঁটি স্থাপন কাজ চলছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভ্যান থেকে বিদ্যুতের খুঁটি নামানোর কাজ করছিলেন পল্লী বিদ্যুতের লোকজন। এসময় তালহা তার মার সঙ্গে ফুটানীরবাজার থেকে সার নিয়ে বাড়ি ফিরছিল। তালহা ও তার মা ভ্যানের কাছে পৌঁছিলে হঠাৎ করে একটি খুঁটি তালহার উপর পড়ে। এতে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তালহার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ