• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুনামগঞ্জের কালীনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

সংঘর্ষসুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিনগর গ্রামে অটোরিকশার ব্যাটারি ভাঙ্গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আফিজ উল্লাহ(৬৫) ও নূর আহমদ (৩৫) নামে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার কালিনগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মফিল উল্লাহর পক্ষের জুয়েল, আতিক, মিজানসহ কয়েকজন সকালে একই গ্রামের আফিজ উল্লাহর অটোরিকশা ভাংচুর করে। এ নিয়ে দুপুর সোয়া ১টার দিকে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আফিজ উল্লাহ ও নূর আহমদ নামে দুজন মারা যান। এছাড়া ১০ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আফিজ উল্লাহ ও নূর আহমদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি পাঁচজনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  আহতরা হলেন, জুয়েল মিয়া, দুলাল মিয়া, আসাদুল ইসলাম, সেজুল মিয়া, এরশাদ মিয়া, হাসনাত মিয়া, ফয়সল মিয়া ও নাজমুল হোসেন। বাকী দুজনের নাম ও পরিচয় জানা যায়নি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ