• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

চিরিরবন্দরে দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির ঋনের সোয়া ৪ লক্ষ টাকা অনাদায়

New Rose Cafe, Saidpur

দিনাজপুর 1চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ক্রান ও পুনর্বাসন অধিদপ্তরের আওতায় প্রকৃতিক দূর্যোগ জনিত ঝুঁকি হ্রাস কর্মসূচির ঋনের বিলিকৃত ২৩ লক্ষ টাকার সোয়া ৪ লক্ষ টাকা ১০ বছরেও আদায় হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূএে জানা গেছে, ২০০৪-০৫ অর্থ বছরে প্রাকৃতিক দূর্যোগ ঝুকি হ্রাস কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ৪শ ৩০ জনকে সর্বনিম্ন ৪ হাজার সর্বোচ্চ ১০ হাজার টাকা করে সর্বোমোট ২৩ লক্ষ টাকা ঋন বিতরন করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী প্রকৃতিক দূর্যোগ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা যাদের মাসিক আয় ৪ হাজার থেকে ৫ হাজার টাকার কম ছিল তারাই এ ঋন কর্মসূচির আওতায় বিবেচিত হয়েছেন। ক্ষয়ক্ষতি ও মাসিক আয়ের উপর নির্ভর করে সেসব ব্যক্তিদের মাঝে এ ঋনের অর্থ বিতরন করা হয়। যা মাসিক, দ্বি-মাসিক ও এৈমাসিক কিস্তিতে সার্ভিস চার্জ সহ এক বছরের মধ্যে পরিশোধ যোগ্য। তবে প্রকল্পের নিয়ম অনুযায়ী সুবিধা ভুগীদেরকে বিভিন্ন অংকে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা মওকুফও করা হয়েছে।
বাকী ১৭ লক্ষ ২৫ হাজার টাকা নির্ধারিত সময়ের মধ্যে আদায় করার কথা থাকলেও এখন পর্যন্ত আদায় হয়েছে ১৩ লক্ষ ৭৪ হাজার ৬৪৪ টাকা । অনাদায়ী ৪ লক্ষ ১৭ হাজার ৬০ টাকার ব্যাপেরে প্রকল্প বা¯বায়নে কর্মকর্তা এ,কে,এম মমিনুল হক জানান , টাকা আদায়ের ব্যাপারে ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান বিভিন্ন সময় তাগিদ পএ দেয়া হয়েছে। এরপরও বিষায়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ