• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :

গিনেজ বুকে সোনাক্ষী সিনহা

সোনাক্ষীবিনোদন ডেস্ক: গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মুম্বাইয়ের পেলাডিয়াম হোটেলে হাজির হন কয়েক হাজার নারী। একসঙ্গে বসে আঙ্গুলে পলিশ করে ‘মোস্ট পিপল পেন্টিং দেয়ার ফিঙ্গারনেলস সিমলট্যানিয়াসলি’ শীর্ষক প্রতিযোগিতায় রেকর্ড গড়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান তারা।

এ প্রতিযোগিতায় প্রধান প্রতিযোগী হিসেবে ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সোনাক্ষী সিনহা বলেন, ‘ছোটোবেলায় আমি অপেক্ষায় থাকতাম গিনেস বুকে কার নাম উঠছে তা জানার জন্য। ভাবতাম যদি আমার নামও উঠতো তাতে। বিশ্ব নারী দিবসের মতো বিশেষ দিনে আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমার ভালো লাগছে।’

এছাড়া নারীর ক্ষমতায়ণ প্রসঙ্গে বলতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘নারীরা এখন নিজেদের ভাবনাচিন্তা নিয়ে সচেতন। এনিয়ে মুখও খুলছেন তারা।’

তিনি আরো বলেন, ‘নারীদের ক্ষমতায়ণের মতো ভালো জিনিস আর কিছু হয় না। এক্ষেত্রে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, তাহলে নারীদের উন্নয়নে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’

‘মোস্ট পিপল পেন্টিং দেয়ার ফিঙ্গারনেলস সিমলট্যানিয়াসলি’ শীর্ষক গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের আয়োজক পোল্যান্ডের কসমেটিকস প্রতিষ্ঠান ইংলট। তাদের পার্টনার হিসেবে ছিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজি মেজর ব্র্যান্ডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ