• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

খানসামায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি মূলক দিবস পালিত

New Rose Cafe, Saidpur

gfchfcdখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ’দূর্যোগে পাবো না ভয়, দূর্যোগ মোরা করবো জয়’ এই প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় বুধবার পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি মূলক দিবস। দিবস উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপি র‌্যালী, ভূমিকম্পের সচেতনতা বিষয়ক মহড়া, আলোচনা সভা, প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেবুর রহমানের সভাপতিত্বে খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে দূর্যোগ প্রস্তুতি বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা এ. কে. এম. মোমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমান, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আজমুল হক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ